9:07 am, Thursday, 11 June 2026

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীতে অবস্থিত জাহিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বন্দর উপজেলার এ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন তাৎক্ষণিকভাবে হতাহত ও আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

Update Time : 12:31:26 pm, Friday, 28 January 2022