11:56 pm, Monday, 19 January 2026

নাসুমকে চড় : হাথুরুর ব্যবস্থা চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট::বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবি’র সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) ডাকযোগে এবং ইমেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যরিস্টার আশরাফ রহমান।

নোটিশ অনুযায়ী, দোষ প্রমাণ হলে জাতীয় দলের প্রধান কোচ হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। এছাড়াও ৭২ ঘন্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু সিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ তার আমরা বিসিবি’র সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

নাসুমকে চড় : হাথুরুর ব্যবস্থা চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ

Update Time : 10:37:59 am, Sunday, 3 December 2023