7:49 am, Wednesday, 20 May 2026

নাস্তায় ব্যয় করা সরকারি অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নিজ পরিবারের সকালের নাস্তায় ব্যয় করা সরকারি অর্থ ফেরত দেবেন বলে ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।

এ খাতে প্রতিমাসে ৩০০ ইউরো (৩৬৫ ডলার) বিল নিচ্ছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। গত শুক্রবার এ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল পুলিশ। এতে সমালোচনাও শুরু হয়েছিল।

হঠাৎ পুলিশের এ তদন্তের হুমকিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মারিন। এর পরই মঙ্গলবার প্রধানমন্ত্রী মারিন ঘোষণা দিলেন, নাস্তার সেই অর্থ ফেরত দেবেন তিনি।

পুলিশ ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী সানা মারিন জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাস্তার জন্য ভর্তুকি নিচ্ছেন কিনা, তা তদন্ত করা হবে। এর পর স্থানীয় একটি ট্যাবলয়েড এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

তাতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবন কেসারান্টায় থাকলেও নিজ পরিবারের সকালের নাস্তার জন্য প্রতিমাসে ৩৬৫ ডলার বিল নিচ্ছেন। এ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন ৩৫ বছর বয়সী সানা। যদিও আগের প্রধানমন্ত্রীরা এমন সুবিধা পেয়েছেন।

কিন্তু ওই ট্যাবলয়েডের প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রীর সকালের নাস্তার খরচ জনগণের করের টাকা থেকে দেওয়ার বিষয়টি ফিনল্যান্ডের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

দেড় বছর আগে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। এর পর থেকে পরিবার নিয়ে সরকারি বাসভবনে রয়েছেন। ফলে মারিন যে পরিমাণ অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তা একেবারে কম নয়। তিনি বলেছেন, ১৭ হাজার মার্কিন ডলার তিনি ফেরত দেবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায়

নাস্তায় ব্যয় করা সরকারি অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

Update Time : 07:04:41 am, Wednesday, 2 June 2021