4:32 am, Wednesday, 15 July 2026

না ফেরার দেশে চলেই গেলেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক :: গেল ১১ নভেম্বর তার মৃত্যুর গুজব উঠেছিল। তবে মৃত্যুর খবর প্রকাশের বিকালেই পরিবার থেকে জানানো হয় তিনি সুস্থ আছেন। তবে অবশেষে সত্যিই চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) সকালে মারা যান তিনি।

এদিন দুপুর থেকেই তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যায়। এষা দেওলকে দেখা গিয়েছিল সৎকারের আয়োজনে। তবে দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

তবে এই সময়ের মধ্যেই করণ জোহর, কারিনা কাপুর, মধুর ভান্ডারকারসহ আরো অনেক তারকা সামাজিকমাধ্যমে ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে শ্রদ্ধা প্রকাশ করেছেন। করণ জোহর লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি।’

বলিউডে ধর্মেন্দ্র পরিচিত ছিলেন হি-ম্যান নামে। অ্যাকশন, রোমান্স, কমেডি সব ধারার সিনেমাতেই ছিল তার স্বচ্ছন্দ পদচারণা। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানা জেলার সাহনেওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল। ছোটবেলায় সিনেমার পর্দা ছিল তার কাছে জাদুর জানালা। সেই গ্রাম থেকে, কাদামাখা রাস্তায় হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখেছিলেন, তিনিও একদিন বড় পর্দায় আলো ছড়াবেন।

ফিল্মফেয়ার ম্যাগাজিনের ‘ট্যালেন্ট কনটেস্ট’-এ জয়ী হন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। প্রথম সিনেমা মুক্তির পরই নজর কাড়েন। এরপর ক্যারিয়ারে ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসসহ বেশকিছু গণমাধ্যম ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে সত্যিই বলিউডের একটি দীর্ঘ যুগ শেষ হলো।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

না ফেরার দেশে চলেই গেলেন ধর্মেন্দ্র

Update Time : 09:57:03 am, Monday, 24 November 2025