6:04 pm, Saturday, 7 March 2026

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক: হার দিয়ে সিরিজ শুরুর পরও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো স্বাগতিক জিম্বাবুয়ে।

গত রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। এতে বিশ^কাপ সুপার লিগের অংশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডস ৩ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ১ রানে জয় পেয়েছিল।

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করে নামে নেদারল্যান্ডস। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান করে ডাচরা। ম্যাক্স ও’দাউদ ৩৮, কলিন অ্যাকারম্যান ৩৭ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩৪ রান করেন। জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৩ উইকেট নেন।জবাবে ওয়েসলি মাধভেরে ও গ্যারি ব্যালেন্সের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখে ৩ উইকেটে ২৩৫ রান করে জিম্বাবুয়ে। ব্যালেন্স অপরাজিত ৬৪ ও মাধভেরে ৫০ ও সিন উইলিয়ামস ৪৩ রান  করেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন জিম্বাবুয়ের উইলিয়ামস।

Tag :
About Author Information

Sirajul Islam

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতল জিম্বাবুয়ে

Update Time : 10:11:52 am, Sunday, 26 March 2023