4:07 pm, Thursday, 10 September 2026

নেপালে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ১০ লাখ ডলার সহায়তা

ডেস্ক রিপোর্ট : নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দুর্যোগকবলিত নেপালের জনগণের পাশে দাঁড়াতে এবং জরুরি মানবিক সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সূত্র জানায়, ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতায় এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

অনুদানের অর্থ ছাড়ের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
সম্প্রতি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

নেপালে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ১০ লাখ ডলার সহায়তা

Update Time : 10:54:24 am, Wednesday, 2 September 2026