3:46 am, Thursday, 10 September 2026

পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে দুমকী বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও হাবিবুর রহমান।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাসবোঝাই পিকআপ ভ্যান বাউফলের দিকে যাচ্ছিল। অপর দিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপ চাপায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসবে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার শহরে বেড়েই চলেছে বেটারিচালিত রিক্সা: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে যানজট ও অপরাধ

পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Update Time : 10:26:01 am, Saturday, 12 March 2022