স্টাফ রিপোটার: আজ বুধবার মৌলভীবাজার জেলা সূযোগ্য পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়ার অনুপ্রেরণায় ও নির্দেশনায় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং সিএসআই/ মোঃ নবী হোসেন মিয়া এর সঞ্চালনায় সদর কোর্টের এসআই(নিরস্ত্র)/পবিত্র কুমার সিনহা এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩ ঘটিকার আলোচনায় এসআই(নিরস্ত্র)/পবিত্র কুমার সিনহা তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন। অবসরজনিত এসআই বলেন চাকুরী শেষে নূ্ন্যতম এই সম্মাননা পেয়ে প্রত্যাশা পুরণের সুযোগ প্রদানের জন্য সুযোগ্য পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্টানে উপস্থিত পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায় এবং পুলিশ পরিদর্শক (নিঃ) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ বিদায়ী বক্তব্য প্রদান করেন।সংবর্ধীত বিদায়ী এসআই(নিরস্ত্র)/ পবিত্র কুমার সিনহা’কে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া। অনুষ্টান শেষে সূযোগ্য পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে এসআই(নিরস্ত্র)/ পবিত্র কুমার সিনহাকে কমলগঞ্জ থানাধীন তিলকপুর(মধ্যপল্লী) নিজ বাড়িতে পৌছে দিয়ে আসা হয়। আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি।
11:42 pm, Sunday, 18 January 2026
News Title :
পবিত্র কুমার সিনহা এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:36:04 pm, Wednesday, 29 December 2021
- 701 Time View
Tag :
Popular Post



























