8:14 am, Monday, 14 September 2026

পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

বিনোদন ডেস্ক : আশির দশকে সাড়া জাগানো সিনেমা “সুরুজ মিয়া”-র পরিচালক কাজল আরেফিন আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান।

তিনি বলেন, ‘অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।’

সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

কাজল আরেফিন এ ছাড়া বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ক্ষুদ্র বীমার অপূর্ব দা

পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

Update Time : 06:43:54 am, Wednesday, 20 July 2022