5:16 am, Sunday, 19 April 2026

পরীমণির মুক্তির দাবিতে ২১ আগস্ট শাহবাগে সমাবেশ

বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা পরীমণির মু্ক্তির দাবিতে আগামী ২১ আগস্ট শনিবার শাহবাগে সমাবেশের আয়োজন করেছেন ক্ষুব্ধ নাগরিকেরা। এদিন বিকেল ৪ চায় পরীমণির মুক্তির দাবিতে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ এর ব্যানারে শাহবাগে শান্তিপূর্ণ সমাবেশ করা হবে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রের একজন সেলেব্রেটির সঙ্গে এভাবে অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্ছার হয়ে সবাইকে এই বিক্ষোভ সমাবেশে যোগদান করার আহ্বান করা হচ্ছে।

এদিকে আজ চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পরীমণিকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়। দেশের একজন তারকাকে বারবার এভাবে রিমান্ডে নেওয়া এবং তার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে বলে বিবৃতি প্রদান করেছে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক। এদিকে গত শনিবার ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

পরীমণির মুক্তির দাবিতে ২১ আগস্ট শাহবাগে সমাবেশ

Update Time : 03:07:30 pm, Thursday, 19 August 2021