1:43 am, Tuesday, 17 February 2026

পর্নোকাণ্ডে কারাগারে রাজ, পুনম-শার্লিনের জামিন

অনলাইন ডেস্ক: পর্নোগ্রাফিকাণ্ডে বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে কারাগারে পাঠানো হয়েছে।  মঙ্গলবার মুম্বাইয়ের আদালত এ আদেশ দেয়। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন করেছিল আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ করে রাজকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। খবর আনন্দবাজার।

এদিন এই মামলায় মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের দু’জনের বিরুদ্ধে কোনো চূড়ান্ত পদক্ষেপ করা হবে না।

মঙ্গলবারই হাইকোর্টে রাজের আইনজীবী তার জামিনের আবেদন জানিয়েছেন। বুধবার উচ্চ আদালতে রাজের জামিনের শুনানি হওয়ার কথা। একই সঙ্গে উচ্চ আদালতে রাজ তার গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে চ্যালেঞ্জ জানিয়েছেন। সেই বিষয়েও শুনানি হওয়ার কথা মঙ্গলবার দুপুরে।

গত ১৯ জুলাই পর্নোকাণ্ডে গ্রেফতার হন শিল্পা শেঠির স্বামী রাজ  কুন্দ্রা। ২৩ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর ২৩ তারিখ ফের রাজ এবং তার সহযোগী রায়ান থর্পের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত করা হয়। মঙ্গলবার উচ্চ আদালত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল।

Tag :
About Author Information

Sirajul Islam

পর্নোকাণ্ডে কারাগারে রাজ, পুনম-শার্লিনের জামিন

Update Time : 02:38:13 pm, Tuesday, 27 July 2021