3:40 am, Wednesday, 15 July 2026

পর্যটক আকৃষ্টে ৫ লক্ষ ফ্রি বিমান টিকেট দিচ্ছে হংকং

অনলাইন ডেস্ক: করোনা মহামারির আগেও প্রতি বছর সাড়ে ৫ কোটির মতো পর্যটক আসতো হংকংয়ে। করোনা পরবর্তী সময়ে আবার পর্যটক আকর্ষণে পদক্ষেপ নিচ্ছে দেশটি। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম বাতিলের পরপরই ৫ লক্ষ ফ্রি বিমান টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। দেশের পর্যটন শিল্পকে তরান্বিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে হংকং। খবর সিএনএন এর।

দুই বছর আগে প্রথম এ পদক্ষেপের ঘোষণা দেয় দেশটি। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৫ লক্ষ টিকেট বিশ্বব্যাপী পর্যটকদের দেয়া হবে। এর আগে ২০২০ সালে বিমান শিল্পকে সমর্থন করতে একটি ত্রাণ প্যাকেজের অংশ হিসাবে প্রায় ৫ লক্ষ টিকেট অগ্রিম কেনে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। এই টিকেটগুলোই বিনামূল্যে দেয়া হবে।   সম্প্রতি বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া হলেও দর্শনার্থীদের হংকংয়ে আসার আগে ও পরে কিছু নিয়ম ও বিধিনিষেধের মুখোমুখি হতে হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

পর্যটক আকৃষ্টে ৫ লক্ষ ফ্রি বিমান টিকেট দিচ্ছে হংকং

Update Time : 02:13:36 pm, Friday, 7 October 2022