ষ্টাফ রিপোর্টার: গত ২১এপ্রিল ২০২৪ ইং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার হইতেমৌলভীবাজার জেলার সদর থানাধীনপশ্চিম সাধুহাটি গ্রামের মৃত খতিব উল্যার ছেলে কুতুব উদ্দিন এবং মৌলভীবাজার জেলার সদর থানাধীন ২২৩/১ উত্তর কলিমাবাদ এলাকার আব্দুল মালিকএর পুত্র মাহফুজ আহমদ দ্বয়ের বিরুদ্ধে জি আর ২৯৩/২০১৮ইং (সদর), মৌলভীবাজার মডেল থানার মামলা নং: ০৪, তারিখ: ০৩/০৪/২০১৮ইংমামলার রায় প্রকাশ করা হইয়াছে। উক্ত রায়ে পলাতক আসামী কুতুব উদ্দিন (২৮), পিতা: মৃত খতিব উল্যা, সাং: পশ্চিম সাধুহাটি, থানা ও জেলা: মৌলভীবাজারএবং মাহফুজ আহমদ (২০), পিতা: আব্দুল মালিক, সাং: ২২৩/১ উত্তর কলিমাবাদ, থানা ও জেলা: মৌলভীবাজার-দ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে প্রমান করিতে সক্ষম হওয়ায় তাহাদের প্রত্যেককে পেনাল কোড ১৪৩ ধারায় ০৬ (ছয়) মাস, পেনাল কোড ৩৩৩ ধারায় ০৭ (সাত) বছর মোট ৭ (সাত) বছর ০৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়, অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অত্র মামলার অন্যান্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাহাদেরকে অত্র মামলার দায় হইতে খালাস প্রদান করা হয়। আসামী কুতুব উদ্দিন ও মাহফুজ আহমদ পলাতক থাকায় তাহাদের বিরুদ্ধে মাননীয় আদালত হইতে সাজা গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হইয়াছে। তাহাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে, গত ০৩এপ্রিল২০১৮ইংউশৃংখল বিএনপির নেতা-কর্মীরা তাহাদের হাতে থাকা লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়া জেলা প্রশাসক মৌলভীবাজার এক কার্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর বিভিন্ন শ্লোগান দিয়া যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করে ও পুলিশের সাথে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় পুলিশ সদস্য আহত হলে বিগত ০৩ এপ্রিল ২০১৮খ্রিঃ মৌলভীবাজার মডেল থানার এসআইমোঃ কামাল উদ্দিন বাদী হয়ে অত্র মামলা দায়ের করেন।
4:28 am, Wednesday, 14 January 2026
News Title :
পলাতক আসামী কুতুব উদ্দিন ও মাহফুজ আহমদ দ্বয়ের বিরুদ্ধে মামলার রায় প্রকাশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:26:52 pm, Monday, 22 April 2024
- 104 Time View
Tag :
Popular Post
























