11:11 pm, Tuesday, 18 August 2026

পল্টন মোড় থেকে চার আন্দোলনকারী আটক

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্টনে বিক্ষোভকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কারীসহ চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৯ জুলাই) পল্টন মোড়ে বিক্ষোভকালে তাদের আটক করা হয়।

আটক চারজনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহ ও রাফি নামে একজন রয়েছেন। অন্যদের নাম জানা যায়নি।

এর আগে পল্টন মোড়ে ৮-১০ জন আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা যায়। তাদের ছাত্র হত্যার বিচার ও আটকৃতদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায়। এ সময় পল্টন মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এর একপর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলার জন্য ডেকে নিয়ে আসেন। পরে মেজবাহ ও রাফি কথা বলতে এগিয়ে গেলে তাদের আটক করা হয়। অন্য দুজনকে সড়ক থেকে ধরে আনা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতীয় বিনিয়োগকারীরা আগ্রহী হলে স্বাগত জানাবে বাংলাদেশ

পল্টন মোড় থেকে চার আন্দোলনকারী আটক

Update Time : 08:42:19 am, Monday, 29 July 2024