4:29 am, Sunday, 8 February 2026

পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম তীরের জেনিন শহরে শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় এক ডাক্তারসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরই পশ্চিম তীরের ইহুদি বসতিতে গুলি চালানোর অভিযোগে ফিলিস্তিনী এক তরুনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

দেশটির এক সেনা মুখপাত্র এ খবর জানান।

প্রথম ঘটনার পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাক্তার আবদুল্লাহ আল আহমাদ মাথায় ইসরায়েলি সৈন্যের বুলেটের আঘাতে মারা যান। এ ছাড়া নগরীর শরণার্থী শিবিরে মতিন নামের একজন ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন।

মন্ত্রণালয় আরও বলছে, শিবিরের কাছে সরকারি হাসপাতালের সামনে আহমাদ নামের অপর একজন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে।

ফাত্তাহ মুভমেন্টের সশস্ত্র শাখা বলছে, আহমাদ তাদের কমান্ডার ছিল। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে তিনি প্রাণ হারান।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবসে প্রতিবন্ধী বক্তিদেও মাঝে উপকরণ বিতরন

পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

Update Time : 08:02:46 am, Saturday, 15 October 2022