9:30 am, Wednesday, 10 June 2026

পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে সোমবার প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে একদিনেই ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজ্যের হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় ২ ও দুই মেদিনীপুরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গেছে আরও ২ জন। পোলবার দাদপুরে প্রাণ গেছে ৩ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ২ জন মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন ৭ জন। তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ ২ জনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় ২ জনকে করে মোট ৪ জন নিহত হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই ২৬ জনের মৃত্যু

Update Time : 07:57:05 am, Tuesday, 8 June 2021