11:38 pm, Friday, 10 July 2026

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়।

ওই ট্রাকে করে শ্রমিকদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

Update Time : 09:11:53 am, Sunday, 20 August 2023