10:58 pm, Sunday, 18 January 2026

পিএসজি-বায়ার্ন মহারণ: এমবাপ্পের হুঙ্কার, সতর্ক করলেন মুলার

ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে পিএসজির মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখ। এর আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নিজের দলকে সতর্ক করেছেন বাভারিয়ান ফরোয়ার্ড থমাস মুলার। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার (৮ মার্চ) রাতে জার্মানিতে আতিথ্য নেবে পিএসজি। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে প্যারিসে বায়ার্নের কাছে ১-০ গোলে হারে লিগ ওয়ানের দলটি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে নামেন এমবাপ্পে। দুইবার লক্ষ্যভেদও করেন তিনি। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

এরপর থেকে বায়ার্নকে হুঙ্কার ছুড়ে যাচ্ছেন এমবাপ্পে।দ্বিতীয় লেগে পিএসজিই জিতবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই মহারণের আগে তাকে নিয়ে নিজের দলকে সতর্ক করে দিয়েছেন মুলার।
তবে তিনি জানান, তাদের কৌশলগত পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে এমবাপ্পে কিছুই করতে পারবে না।

মুলার বলেন, এমবাপ্পে বিপজ্জনক ফুটবলার। তার প্রোফাইল তা-ই বলে। ইতোমধ্যে পিএসজির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছে সে। তাকে কিভাবে থামাতে হবে তা নিয়ে আমাদের ভাবতে হবে। তবে এটি দলীয় খেলা। এটা একজন খেলোয়াড়কে থামানোর প্রশ্ন নয়।

তিনি বলেন, মাঝমাঠে এমবাপ্পেকে জায়গা কম দিতে হবে। ওয়ান টু ওয়ান তার মোকাবিলায় আমরা যথেষ্ট সাহসী। সে যদি প্রথম খেলোয়াড়কে পাস দেয়, তাহলে পেছনে আরেকজন থাকবে। গোটা বিশ্ব তাকে ফুটবল খেলতে দেখতে পছন্দ করে। তবে আমরা করব না। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে ফরাসি তারকা কিছুই করতে পারবে না।

প্রথম লেগের পর থেকেই আগুনে ফর্মে আছেন এমবাপ্পে। পিএসজির হয়ে তিন ম্যাচে ৫ গোল এবং ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। এতে ৮ পয়েন্ট বেশি নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে আছে তারা।

তবে বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোল পার্থক্যে এগিয়ে বুন্দেলিগায় তালিকার শিখরে বায়ার্ন। কিন্তু এ ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে তারা। কারণ, পিএসজি একাদশে থাকবেন না নেইমার। চোটের কারণে দীর্ঘদিন ফুটবলের বাইরে চলে গেছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

পিএসজি-বায়ার্ন মহারণ: এমবাপ্পের হুঙ্কার, সতর্ক করলেন মুলার

Update Time : 07:11:28 am, Wednesday, 8 March 2023