5:53 am, Wednesday, 18 February 2026

পুরস্কার বিতরণ করলেন পরিবেশমন্ত্রী: তারাদরমকে হারিয়ে উত্তর বড়লেখা চ্যাম্পিয়ন

বড়লেখা  প্রতিনিধি :বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে উত্তর বড়লেখা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে মুড়াউল তারাদরম এসসি ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার নির্ধারিত সময়ে উভয় দল ০১-০১ গোলে ‘ড্র’ করে। পরে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন ট্রপি ছিনিয়ে নেয় উত্তর বড়লেখা ফুটবল একাদশ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্ণামন্টের পৃষ্টপোষক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, এপিপি গোপাল দত্ত, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

পুরস্কার বিতরণ করলেন পরিবেশমন্ত্রী: তারাদরমকে হারিয়ে উত্তর বড়লেখা চ্যাম্পিয়ন

Update Time : 05:01:46 pm, Friday, 7 January 2022