11:09 pm, Thursday, 16 July 2026

পুরো শহরকে হাসপাতাল বানালেও চিকিৎসার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেভাবে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে, এভাবে চলতে থাকলে পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানানো হলেও মানুষের চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হবে না। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি এক হাজার শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতাল’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, করোনা টিকা নিয়েছেন যারা, তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানেননি। যারা কক্সবাজার-বান্দরবান গেছেন এবং বিয়ে-শাদীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা বেশি সংক্রমিত হয়েছেন।

তিনি বলেন, গেল কয়েক মাস আগেও করোনায় সংক্রমণ ও মৃত্যুর হারও কমে গিয়েছিল। এখন মৃত্যু এবং সংক্রমণের হার ১০ থেকে ১২ গুণ বেড়েছে। এই সংক্রমণ থেকে বাঁচতে সরকার ঘোষিত লকডাউন সবাইকে মেনে চলতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পুরো শহরকে হাসপাতাল বানালেও চিকিৎসার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 02:27:19 pm, Tuesday, 6 April 2021