10:11 pm, Thursday, 16 July 2026

পৌরসভার উদ্যেগে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার::পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

১৭ জুলাই শনিবার সকালে মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় পৌর জনমিল কেন্দ্রে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনধির রায় কানু।

মৌলভীবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়েছে।

পৌর মেয়র ফজলুর রহমান বলেন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার পৌরসভায় প্রায় ৮ হাজারের উপরে হতদরিদ্রের জন্য ১০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এ চাল বিতরণের আজ উদ্বোধন করা হয়েছে। আগামী দুই দিন স্বাস্থ্যবিধি মেনে আরও চাল বিতরণ করা হবে। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পৌরসভার উদ্যেগে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

Update Time : 02:06:33 pm, Saturday, 17 July 2021