স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা বাড়িতেই পৃথকীকরণ কার্যক্রম শুরু করার অংশ হিসেবে সচেতনামূলক র ্যালীর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) শহরের শাহ্ মোস্তফা কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শমসেরনগর সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
র ্যালী পরবর্তী আলোচনায় মৌলভীবাজার পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,
পৌর কাউন্সিলর পার্থ সারর্থি পাল, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 






















