9:23 pm, Sunday, 12 July 2026

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৮ জুন, ২০২৬ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে “তিন বছরের হয়রানি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ; বিচার চেয়ে সংবাদ সম্মেলন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে সব কল্পকাহিনীর অবতারণা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আমি এই মানহানিকর ও সাজানো সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত সত্য ঘটনাটি নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান: ফাতেমা আক্তার নামের ওই নারী প্রবাস থেকে কমলগঞ্জের সরাইবাড়ির নিজ গ্রামে ফেরার পর থেকেই বিতর্কিত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এর তীব্র প্রতিবাদ জানান।

সহায়তা করায় মিথ্যা মামলা: এই প্রতিবাদের জেরে ফাতেমা আক্তার প্রতিবেশী যুবক আফজালকে মারধর করেন। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আহত আফজালের পাশে দাঁড়াই এবং আইনি সহায়তা দিই। এতে ক্ষিপ্ত হয়ে ফাতেমা আমার ও স্থানীয় নির্দোষ ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো ও কাল্পনিক মামলা দায়ের করেন।

নির্বাচনী মাঠে ঘা দেওয়ার চেষ্টা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি কমলগঞ্জ ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। মাঠ পর্যায়ে আমার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ফাতেমা আক্তারকে ‘দাবা’র ঘুঁটি হিসেবে ব্যবহার করছে।

ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত নাটক: স্থানীয় পর্যায়ে নিজেদের অপরাধ ও মিথ্যাচার ঢাকতে তারা কমলগঞ্জ প্রেসক্লাবে কথা বলার সাহস পায়নি। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার জেলা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের ভুল বুঝিয়ে এই বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনটি করা হয়েছে।

চরিত্রহননের অপচেষ্টা: মূলত রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনা, নোংরা অর্থায়ন ও গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সমাজে আমাকে হেয় করা এবং আসন্ন নির্বাচনে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই কুৎসিত নাটক মঞ্চস্থ করা হয়েছে।

আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, প্রকাশিত সংবাদের প্রতিটি শব্দ মিথ্যা এবং দূরভিসন্ধিমূলক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা রেখে, প্রকৃত সত্য সাধারণ মানুষের সামনে উন্মোচনের লক্ষ্যে আমার এই প্রতিবাদলিপিটি আপনার বহুল প্রচারিত পত্রিকা ও অনলাইন পোর্টালে গুরুত্বসহকারে প্রকাশের বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী:
সৈয়দ রুমন আলী
সাবেক যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা ছাত্রদল।
ভারপ্রাপ্ত আহ্বায়ক, পৌর যুবদল।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Update Time : 02:54:09 pm, Tuesday, 9 June 2026