1:04 am, Monday, 17 August 2026

প্রতিপক্ষ কোচের নাক টেনে নিষিদ্ধ মরিনিও

ডেস্ক রিপোর্ট : গত বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফেনারবাচে। ম্যাচ শেষে মেজাজ হারান ফেনারবাচের কোচ জোসে মরিনিও।

উত্তেজিত হয়ে তিনি তেড়ে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে টেনে ধরেন। এতে আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন।

এমন ঘটনার পর ফেনারবাচের কোচ জোসে মরিনিওকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেইসাথে তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। ৬২ বছর বয়সী এই কোচকে জরিমানা হিসেবে গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।

তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও ডাগআউটে থাকতে পারবেন না। ”

ম্যাচের পর গালাতাসারাই মরিনিওর বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ আনে, অন্যদিকে ফেনারবাচও পাল্টা অভিযোগ তোলে। তাদের দাবি, মরিনিও বুরুকের নাক টেনে ধরার পর বুরুক এমনভাবে অভিনয় করেছেন, যেন কেউ তাকে গুলি করেছে। ফেনারবাচ কর্তৃপক্ষ আরও দাবি করে, মরিনিওকে উত্তেজিত করতে বুরুক হাত দিয়ে অশোভন ইঙ্গিতও করেন।

তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড বুরুকের প্ররোচনা বিষয়টিও বিবেচনা করেছে, ফলে মরিনিওর শাস্তি তুলনামূলকভাবে কম হয়েছে বলে বলা হয়।

এছাড়া, গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার কারণে মরিনিওর সহকারী কোচ সালভাতোর ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত

প্রতিপক্ষ কোচের নাক টেনে নিষিদ্ধ মরিনিও

Update Time : 09:07:09 am, Sunday, 6 April 2025