3:09 am, Wednesday, 14 January 2026

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। দুদিন আগে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, অভিনয়শিল্পী ইমন ও মাহির কথোপকথনের একটি অডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তারপর নতুন করে আলোচনায় উঠে আসেন এই নায়িকা। ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মাহি। এদিকে অডিও ক্লিপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। তোপের মুখে পড়েন মন্ত্রী। সর্বশেষ সোমবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন মাহি। আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরব থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। তাতে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। প্রধানমন্ত্রীকে অনেক কথা বলার আছে বলেও জানান এই অভিনেত্রী।

মাহিয়া মাহি লিখেন—‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা’র (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান মাহিয়া মাহি

Update Time : 02:39:06 pm, Tuesday, 7 December 2021