1:48 am, Thursday, 22 January 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট :: আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেল পৌনে চারটায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বহন করা প্রাইভেট কার যমুনায় প্রবেশ করে। বিএনপির প্রতিনিধিদলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় এসেছেন। কাশিয়ানীতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা এদিকে আজ সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রসঙ্গত, ছাত্র ও গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

Update Time : 11:40:55 am, Monday, 12 August 2024