স্টাফ রিপোটার: জুড়ীতে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের জেরে মেয়ের সাথে ছবি তুলে রেখেছিলেন যুবক তাজ উদ্দিন। অতপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে শ্রীঘরে টাই হলো সেই যুবকের।
জানা গেছে, জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার ফুলতলা ইউনিয়নের বটুলি গ্রামের তাজ উদ্দিনের সাথে প্রেম ছিল একই গ্রামের এক টুনটুনির। টাল বাহানা শেষে প্রেমের সমাপ্তি ঘটিয়ে অন্যত্র বিয়ে করেন তাজ উদ্দিন। গত ৪-৫ দিন পূর্বে অভিযুক্ত তাজ উদ্দিন ঐ মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন।
এঘটনার পর টুনটুনির বাবা শনিবার (৩১ ডিসেম্বর) বাদী হয়ে জুড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা ও পন্যগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ অভিযুক্ত তাজ উদ্দিনকে আটক করে।
জুড়ী থানার ওসি মো মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে পন্যগ্রাফি নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
12:59 pm, Sunday, 14 June 2026
News Title :
প্রেমিকার ছবি ভাইরাল করতে গিয়ে তাজ; র টাই হলো শ্রীঘরে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:44:20 pm, Saturday, 31 December 2022
- 619 Time View
Tag :
Popular Post

























