ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী কাজল আর অভিনেতা অজয় দেবগণ প্রেম করেই বিয়ে করেছিলেন। এখনও বলিউডের অন্যতম পাওয়ার কাপল তারা।
কিন্তু কীভাবে বাড়িতে প্রেমের কথা জানিয়েছিলেন কাজল? মায়ের কাছে গিয়ে কী বলেছিলেন? সম্প্রতি প্রকাশ্যে এল সেই কথাই।
এ কথা মঞ্চে এসে বলেছেন কাজলের মা তনুজা নিজেই। কাজল নাকি প্রেমে পড়ার পরে প্রথম এসে জানিয়েছিলেন তাকেই।
কাজল নাকি সরাসরি তার মা তনুজাকে এসে বলেছিলেন, ‘মা আমি প্রেমে পড়েছি। ’ তখন তনুজা তার কাছে প্রথমেই জানতে চেয়েছিলেন, কার প্রেমে পড়েছেন কাজল? সেই উত্তর না দিয়ে কাজল বলেন, ‘তোমার খালি ওর চোখটা দেখা উচিত মা…। ’
মেয়ের এমন উত্তরে তনুজা অধৈর্য্য হয়েই বলেন, ‘কার চোখ দেখব?’ উত্তরে কাজল বলেন, ‘ওর নাম অজয়। ’ তনুজা তখন বলেন, ‘কে অজয়?’ কাজল উত্তর দেন, ‘অজয় দেবগণ। ’
তখন তনুজা চিনতে পারেন অজয়কে। এরপর বলেন, ‘ও বীরুজীর ছেলে। বীরুজী তো ভীষণ ভালো অভিনেতা। ভীষণ সুদর্শন, সুপুরুষ। আর ওর ছেলেও ভীষণ সুদর্শন, সুপুরুষ। বীরুজীর থেকেও। ’
এর আগে কাজল জানান, একটি সিনেমার শুটিং সেটে অজয় দেবগণের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল তার। তাদের সম্পর্কের মধ্য়ে যে বন্ধুত্বই সব থেকে গুরুত্বপূর্ণ একথাও জানান অভিনেত্রী।
পাশাপাশি নিজের বিবাহিত সম্পর্কের কথা বলতে গিয়ে কাজল বলেন, প্রতিটি বিয়েতে উঠাপড়া থাকে। প্রতিদিন নিজেকে নতুন ভাবে জানতে চিনতে সাহায্য় করবে আপনার পার্টনার। প্রতিনিয়ত একে অপরের থেকে কিছু না কিছু শিখতে পারবেন।
অজয়ের প্রথম সিনেমা ছিল ‘ফুল অউর কাঁটে’। এই সিনেমা মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন অজয়। তার আসল নাম ছিল বিশাল দেবগণ। কিন্তু তার সিনেমা মুক্তির একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল মনোজ কুমারের পুত্রের। তার নামও ছিল বিশাল। নিজের অনন্যতা বজায় রাখার জন্যই নিজের নাম বদলে অজয় করে নেন অভিনেতা। এরপর ২০০৯ সালে নিজের পদবির বানানও বদলে নেন অজয়।
একবার কাজল বলেছিলেন, অজয়কে বিয়ে করার জন্য একটি শর্ত রেখেছিলেন তিনি। কাজল বই পড়তে খুব ভালোবাসেন। তাই অভিনেত্রীর দাবি ছিল, বাড়িতে একটি লাইব্রেরি বানিয়ে দিতে হবে কাজলকে। সেই কথা রেখেছিলেন অজয়। মধুচন্দ্রিমার উপহার হিসেবে কাজলকে অজয় উপহার দিয়েছিলেন বাড়ির লাইব্রেরি।
12:41 pm, Tuesday, 16 December 2025
News Title :
প্রেমের কথা যার কাছে প্রথম বলেছিলেন কাজল!
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:10:22 am, Friday, 14 February 2025
- 130 Time View
Tag :
Popular Post






























