1:53 am, Monday, 17 August 2026

প্লট জালিয়াতি: হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, আগামী ১ জুলাইয়ের মধ্যে বিজি প্রেস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জমা দিতে বলা হয়েছে। এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পরই তার অনুপস্থিতিতে বিচার করতে বাধা থাকবে না। তখন মামলাটি বিচারের জন্য বদলি হবে।

তিনি আরও জানান, প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় ক্রোক প্রতিবেদন তামিলের দিন ধার্য ছিল। পাঁচটি মামলায় আসামিদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। তাই এসব মামলায় সেই প্রতিবেদনের জন্য একই তারিখে পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফিউল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিন ভারতে পালিয়ে যান তিনি। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে।

তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে কয়েক ধাপে ছয়টি মামলা করা হয়। এসব মামলার অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে এসব মামলায় আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত

প্লট জালিয়াতি: হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Update Time : 10:58:59 am, Tuesday, 17 June 2025