3:40 am, Thursday, 17 September 2026

ফলোআপ : কমলগঞ্জের জোড়া লাগানো দুই শিশু কন্যাকে বাঁচানো গেলোনা

অর্জুন দেবনাথ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ১৪ দিন পর জোড়া লাগানো দুই শিশু কন্যাকে বাঁচানো গেলোনা। মৃত্যুর কাছে হার মানতে হল ফুট ফুটে দুই বোনকে।
গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। জন্মকালীন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়।
এদিকে দুই মেয়েকে আলাদা করতে সহযোগিতা চান দরিদ্র বাবা-মা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ অনেকে। এরপর একরাশ সাহস নিয়ে পিতা জুয়েল মিয়া শিশুদের নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য। অবশেষে ১৪ দিনে পর জোড়া শিশু বুধবার রাত ৯ টার দিকে ঢাকা শিশু হাসপাতালে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর পিতা শমশেরনগরের পান ব্যবসায়ী জুয়েল মিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

ফলোআপ : কমলগঞ্জের জোড়া লাগানো দুই শিশু কন্যাকে বাঁচানো গেলোনা

Update Time : 08:27:44 am, Thursday, 20 May 2021