5:15 am, Wednesday, 17 December 2025

ফারিণের ‘ফাতিমা’ মুক্তির তারিখ জানা গেল

ডেস্ক রিপোর্ট ::ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ মুক্তির তারিখ জানা গেছে। আগামী ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘ফাতিমা’ মুক্তির তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন তাসনিয়া ফারিণ নিজেই।

জীবনের প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিণ।

ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে। ’

গণমাধ্যমকে ফারিণ বলেন, ক্যারিয়ারে এটাই আমার প্রথম সিনেমা। খুব সুন্দরভাবেই এর শুটিং হচ্ছিলো। হঠাৎ মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। আমিও ব্যস্ত হয়ে যাই নাটকের কাজে। এর প্রায় ৬ বছর পর পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে বললেন, তিনি আবার সিনেমাটার কাজ শুরু করতে চান। শুনে একটু অবাক হয়েছিলাম। তবে বিশ্বাস ছিল তার ওপর।

তিনি আরও বলেন, ফাইনালি সিনেমার কাজ খুব ভালোভাবে শেষ হলো। দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরেও আসলো। তার মধ্যে ইরানের ফজর উৎসবে আমি গিয়েছিলাম। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি।

‘ফাতিমা’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকাসহ অনেকেই।

Tag :
About Author Information

Sirajul Islam

ফারিণের ‘ফাতিমা’ মুক্তির তারিখ জানা গেল

Update Time : 06:41:19 am, Tuesday, 7 May 2024