5:13 pm, Friday, 9 October 2026

ফের পরাজয়ের স্বাদ পেল চেলসি

ডেস্ক রিপোর্ট ‍‍‍‍‍‍‍‍‍‍‍::সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। বড় দিনের আগের সন্ধ্যাটা বিষাদময়ই হলো তাদের জন্য। হতাশায় ভরা মৌসুমে পেল আরেকটি হারের তেতো স্বাদ। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হারল মাওরিসিও পচেত্তিনোর দল।

রোববার (২৪ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে অনেক সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তে একবার জালের দেখা পায় চেলসি। তবে তাতে হার এড়ানো যায়নি। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন।

প্রথমার্ধ গোল শূন্য থাকলেও ম্যাচের ৫১তম মিনিটে গ্যাবনের মিডফিল্ডার মারিও লেমিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আইরিশ ডিফেন্ডার ম্যাট ডোহার্টি।

বদলি নেমে ক্রিস্টোফার এনকুকু শেষ সময়ে একটি গোল শোধ করলেও, আসরে অষ্টম হার এড়াতে পারেনি চেলসি।এই হারের পর ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি। ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট কনফারেন্স লিগের টিকেট পেতে হলে থাকতে হবে সপ্তম স্থানে, সেখান থেকেও ৭ পয়েন্টে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

ফের পরাজয়ের স্বাদ পেল চেলসি

Update Time : 06:24:24 am, Monday, 25 December 2023