10:42 pm, Thursday, 16 July 2026

ফ্রান্সে ট্যাংকলরী চাপায় জুড়ীর যুবকের মৃত্যু

জুড়ী প্রতিনিধি :: ফ্রান্সে ট্যাংকলরী চাপায় ফজলুল হক রুমেল (৩৩) নামে মৌলভীবাজার জেলার এক যুবক নিহত হবার খবর পাওয়া গেছে।

ঘটনাটি মঙ্গলবার (৪ মে) স্থানীয় সময় দুপুর প্রায় দুইটা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্রান্সের ১৯ প্যারিস এলাকায় ঘটেছে।

রুমেল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা আব্দুস সহিদের প্রথম পুত্র।

জানা যায়, রুমেল ২০০৯ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্য যায়। পরে সেখান থেকে ফ্রান্স পাড়ি দিয়ে স্থায়ী ভাবে বসবাস শুরু করে। রুমেল সেখানে ব্যবসা করলেও করোনার তান্ডবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় উবার-এ কাজ শুরু করে। ঘটনার সময়ে সে মোটর সাইকেল চালিয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরী তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তি জীবনে রুমেল বিবাহিত এবং ৪ বছর বয়সের এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী, সন্তান দেশে অবস্থান করছেন।

নিহত রুমেলের ছোট ভাই শামসুল হক নিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফ্রান্সে ট্যাংকলরী চাপায় জুড়ীর যুবকের মৃত্যু

Update Time : 09:53:50 am, Wednesday, 5 May 2021