12:45 am, Saturday, 15 August 2026

বক্সিং ডে টেস্টে শামির অনুপস্থিতি ভাবাচ্ছে রোহিতকে

ডেস্ক রিপোর্ট::বিশ্বকাপের ফাইনালের পর মাঠে ফেরেননি ভারতের পেস আক্রমনে নিউক্লিয়াস মোহাম্মদ শামি। বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি মোহাম্মদ শামিকে পাওয়া যাবে না মঙ্গলবার থেকে সেঞ্চুরিয়নে অনুষ্ঠেয় টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট রেকর্ডটা ভাল শামির।

এই প্রতিপক্ষের বিপক্ষে ১১ টেস্টে ৪৮ উইকেট শিকারি শামি ২ বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ বোলিং করেছেন। ২ বছর আগে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট জয়ের নায়ককে (৮/১০৭) এবার একই ভেন্যুতে বক্সিং ডে টেস্টে যাবে না পাওয়া।

শামির এই অনুুপস্থিতিতে তৃতীয় পেসার নিয়ে দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তা বলতে দ্বিধা নেই ভারত অধিনায়ক রোহিত শর্মার-‘এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। কখনও এখানে সিরিজ জিতিনি আমরা। এই বার সেই সুযোগ রয়েছে। সর্বশেষ দু’বার আমরা জয়ের কাছাকাছি এসেও পারিনি। আমাদের পেসারেরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ভাল বল করেছে। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে এবারের সিরিজে শামির না থাকাটা খুব বড় ক্ষতি।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিন পেসার নিয়ে খেলবে ভারত। সে কারণেই শামি না থাকায় মুকেশ অথবা প্রসিধের একজনকে বেছে নেয়া হতে পারে। গণমাধ্যমকে এমন আভাসই দিয়েছেন রোহিত-‘বুমরাহ আর সিরাজ খেলবে। প্রথম টেস্টে আমরা তিন পেসারে খেলার কথা ভাবছি। মুকেশ এবং প্রসিধের মধ্যে যে কোনও এক জন সুযোগ পাবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

বক্সিং ডে টেস্টে শামির অনুপস্থিতি ভাবাচ্ছে রোহিতকে

Update Time : 12:12:31 pm, Tuesday, 26 December 2023