3:44 pm, Wednesday, 17 December 2025

বক্সিং রিংয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জার্মান তারকা

ক্রীড়া ডেস্ক :: খেলা চলার সময়ই বক্সিং রিংয়ে হার্ট অ্যাটাকের শিকার হন জার্মান চ্যাম্পিয়ন মুসা ইয়ামাক। ৩৮ বছর বয়সেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।

নিউইয়র্ক পোস্ট জানাচ্ছে, ৩৮ বছর বয়সী এই তারকা গত শনিবার মিউনিখে বক্সিং ম্যাচে নেমেছিলেন। লড়ছিলেন উগান্ডার বক্সার হামসা ওয়ানদেরার বিপক্ষে। সেই খেলাটা সরাসরি সম্প্রচারও করা হচ্ছিল টিভি পর্দায়। তখনই ঘটে এই ঘটনা।

লড়াইয়ের দুই রাউন্ড শেষে তৃতীয় রাউন্ডের সময় জ্ঞান হারান তিনি। ঘটনার সূত্রপাত অবশ্য ঘটে দ্বিতীয় রাউন্ডের শেষ দিকে, ওয়ানদেরার বড় একটা আঘাত টলিয়ে দিয়েছিল ইয়ামাককে। তবে তিনি হাল ছাড়েননি, তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেটা শুরুর আগেই অচেতন হয়ে পড়েন।

পাশে থাকা মেডিকেল সদস্যরা দ্রুত রিংয়ে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বক্সিং রিংয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জার্মান তারকা

Update Time : 05:50:58 am, Friday, 20 May 2022