3:49 pm, Friday, 10 April 2026

বখাটে ছেলের লাঠির আঘাতে কুলাউড়ায় বৃদ্ধ পিতার মৃত্যু : ঘাতক পুত্র আটক

স্টাফ রিপোর্টার:: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসান (৩৮) আটক করেছে পুলিশ।

১৫ মে রোববার ঘাতক ছেলেকে জেলহাজতে প্রেরণ করেছে ও লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামে ২১ এপ্রিল ও ১৯ রমযান পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে ১৪ মে শনিবার বিকেলে মারা যান।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, নিহত তসিদ আলী দু’টি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পুত্র তসিদ আলী চরম বখাটে। পরিবারের সবার উপর নির্যাতন ছিলো তার নিত্যনৈমিত্তিক ঘটনা। শুধু তাই নয় তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো গ্রামের লোকজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার ১৫ মে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতে তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আতাউর রহমান এর শেষ কর্ম দিবস সম্পন্ন

বখাটে ছেলের লাঠির আঘাতে কুলাউড়ায় বৃদ্ধ পিতার মৃত্যু : ঘাতক পুত্র আটক

Update Time : 11:22:13 am, Monday, 16 May 2022