11:46 pm, Sunday, 18 January 2026

বগুড়ায় চলন্ত বাসে আগুন

ডেস্ক রিপোর্ট : বগুড়ায় একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার শুরুতেই যাত্রীরা বাস থেকে নেমে যেতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি এসি বাসে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামের এক যাত্রী সাংবাদিকদের বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাস ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা হয়। পথে বাসের একটি এসির বিষ্ফোরণ হয় এবং বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। ফলে বাসটি আগুনে পুড়ে গেলেও ভেতরে থাকা ২০ যাত্রী প্রাণে রক্ষা পায়।

মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই মনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বগুড়ায় চলন্ত বাসে আগুন

Update Time : 07:32:56 am, Wednesday, 22 June 2022