ডেস্ক রিপোর্ট::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ চিত্রনায়িকা। এর আগে সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এদিন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহিয়া মাহি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’

নিজস্ব প্রতিবেদক 



























