10:15 am, Wednesday, 15 July 2026

বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার

ডেস্ক রিপোর্ট :: বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সোমবার (১৬ মে)। বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে।

তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই। শনিবার (১৪ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১৬ মে) ঘটতে যাচ্ছে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে তা চন্দ্রগ্রহণ হিসেবে পরিচিত। বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে।

এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয় বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার

Update Time : 12:37:21 pm, Saturday, 14 May 2022