1:29 am, Thursday, 22 January 2026

বছরের প্রথম শৈত্যপ্রবাহ: শীতের কাঁপুনি বাড়বে

অনলাইন ডেস্ক: পৌষ এলেও শীতের কাঁপুনি আসেনি, এমনটা বলাবলি করছিলেন অনেকে। তবে সেই অপেক্ষার পালা বুঝি শেষ হলো! অবশেষে আসছে সেই শীতের কাঁপুনি। আগামীকাল রবিবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। রবিবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ। এটাই হবে চলতি মৌসুমে দেশের প্রথম শৈত্যপ্রবাহ। আগামী কয়েক দিনে কোনো কোনো এলাকায় তাপমাত্রা কমে ছয় থেকে আট ডিগ্রিতে পৌঁছতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। রবিবার আরও কমে সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পরবর্তী দুই দিন তা আরও কমতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রবিবার দিবাগত রাতে তাপমাত্রা অনেক কমে যাবে। মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। এই আবহাওয়াবিদ জানান, বড় কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১, ময়মনসিংহে ১২ দশমিক ৬, চট্টগ্রামে ১৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৬, খুলনায় ১৩ দশমিক ৩ ও বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

বছরের প্রথম শৈত্যপ্রবাহ: শীতের কাঁপুনি বাড়বে

Update Time : 05:47:22 pm, Saturday, 18 December 2021