1:58 am, Sunday, 15 March 2026

বড়লেখায় প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় প্রার্থীরা

বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজারের বড়লেখায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। এদের চারজন চেয়ারম্যান প্রার্থী এবং চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণায় মাঠ কাপাতে শুরু করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগমকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ পেয়েছেন ঘোড়া প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর পেয়েছেন আনারস প্রতীক, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হওয়া আজির উদ্দিন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান পেয়েছেন উট প্রতীক।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন পেয়েছেন টিয়াপাখি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু টিউবওয়েল, তালামীয নেতা সামছুল ইসলাম তালা এবং জমিয়ত নেতা আবিদুর রহমান পেয়েছেন চশমা প্রতীক।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

বড়লেখায় প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় প্রার্থীরা

Update Time : 11:13:42 am, Tuesday, 23 April 2024