6:49 pm, Saturday, 7 March 2026

বড়লেখায় ২শ’ অসহায়ের মাঝে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়ন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের ২শ’ দুস্থ, অসহায় এবং এতিম মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ইফতার ও রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি-৫২ ব্যাটলিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান। এসময় ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন. কুমারশাইল জামেয়া দারুছ ছুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক কবির আহমদ, জাবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য নানা ধরণের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বিজিবি’র এসব মানবিক জন কল্যাণমুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

বড়লেখায় ২শ’ অসহায়ের মাঝে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : 02:18:59 pm, Thursday, 28 March 2024