4:16 am, Monday, 8 December 2025

বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতাউল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক এবং রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের আজীবন দাতা সদস্য আতাউল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.।

মন্ত্রী আজ এক শোকবার্তায় জানান, মরহুম আতাউল আম্বিয়া চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট,ব্যবসায়ী, সমাজসেবক এবং শিক্ষানুরাগী। তিনি আজীবন সাধারণ মানুষের উপকার করে গেছেন। তাঁর মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আতাউল আম্বিয়া চৌধুরী (৭৫) আজ সকালে বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতাউল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Update Time : 09:10:27 am, Tuesday, 15 February 2022