4:16 am, Thursday, 17 September 2026

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: বন্যাদুর্গত নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট পরিদর্শন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে তিনি সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে মঙ্গলবার (২১ জুন) দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন।

সে সময় তিনি জোহরের নামাজ পড়েন ও মাজার জিয়ারত করেন। পরে ১টা ৫০ মিনিটে তিনি শাহজালালের মাজার থেকে বের হয়ে যান।

এরপর তিনি হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। জিয়ারত শেষে দুপুর পৌণে ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Update Time : 11:48:27 am, Tuesday, 21 June 2022