9:01 pm, Sunday, 12 July 2026

বলিউডের যে তারকা দম্পতির বাড়িতে নৈশভোজ করেন বেকহাম

ডেস্ক রিপোর্ট :: গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। খেলা দেখতে মাঠে এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী ছবির একঝাঁক তারকা। সস্ত্রীক খেলা দেখতে আসেন রজনীকান্ত, রণবীর কাপুর থেকে আম্বানী পরিবারও। এ ছাড়া খেলা দেখেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।

এবার বেকহাম ভারতে এসেছেন ইউনিসেফের কাজে। ম্যাচের জন্য গতকাল প্রায় সারা দিন মাঠ কেটেছে তাঁর। তার পর তিনি দেখা করেন বলিউড তারকাদের সঙ্গে। বেকহামের জন্য রাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। যারা বছরের অধিকাংশ সময় এখন লন্ডনেই কাটান।

সোনাম কাপুর ও স্বামী আনন্দের সঙ্গে ডেভিড বেকহাম। ছবি: সংগৃহীত

সোনামের স্বামী আনন্দ লন্ডনের শিল্পপতি। স্বাভাবিক ভাবেই সেখানকার অভিজাত মহলে তাঁর ওঠাবসা রয়েছে। তাই বেকহাম ভারতে আসতেই অতিথি আপ্যায়নের সুযোগ ছাড়তে চাননি অনিল-কন্যা। গতকাল বৃহস্পতিবার সোনামের মুম্বাইয়ের বাড়িতে হয় রাতের খাবারের আয়োজন।

একেবারে হাতে গোনা লোকজন ছিলেন সেখানে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অতিথির সংখ্যা ছিল ২৫। সাম্প্রতিক অতীতেও যখনই বিদেশ থেকে খ্যাতনামা তারকারা এসেছেন, বলিউডের তারকাদের বাড়িতে ঢুঁ মেরেছেন তাঁরা। বেশ কয়েক বছর আগে এড শিরান এসেছিলেন মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে। সেই সময় তাঁর জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর খান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

বলিউডের যে তারকা দম্পতির বাড়িতে নৈশভোজ করেন বেকহাম

Update Time : 09:18:06 am, Thursday, 16 November 2023