7:18 am, Wednesday, 23 September 2026

বাঁশখালীতে আগুনে পুড়ে মারা গেছে ৬ বছরের শিশু

ডেস্ক রিপোর্ট :: বাঁশখালীতে বসতঘরে অগ্নিকাণ্ডে সায়মা আক্তার নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরও একজন।

গতকাল শনিবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

নিহত শিশু সায়মা আক্তার পূর্ব পুঁইছড়ি এলাকার আমান উল্লার মেয়ে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, আগুনে পুড়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

বাঁশখালীতে আগুনে পুড়ে মারা গেছে ৬ বছরের শিশু

Update Time : 07:44:26 am, Sunday, 23 May 2021