7:33 pm, Wednesday, 17 December 2025

বাংলাদেশকে ব্যর্থ করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ পরশ

ডেস্ক রিপোর্ট::যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে বিদেশিদের কাছে নালিশ করছে। শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার মূল শক্তি এদেশের জনগণ ও তাদের ভালোবাসা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানের কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে অনেক কাজ। আপনারা যদি যুবলীগ করতে চান—তাহলে পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। শেখ হাসিনা যেই রাজনৈতিক মান স্থাপন করেছেন, সেটা অনুসরণ করতে হবে। সততা এবং নিষ্ঠার সঙ্গে গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে হবে। ’

তিনি বলেন, ‘আমাদের আগামীতে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনও জনবিচ্ছিন্ন সুশীলদের পূর্ব-নির্ধারিত সুশাসনের সংজ্ঞা দিয়ে আমাদের পরিচালিত হতে হবে না। আমাদের সুশাসনের সংজ্ঞা জননেত্রী শেখ হাসিনা রচিত করেছেন। ইতোমধ্যে সেটা হচ্ছে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতা। ’

পরশ আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। আর শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এদেশে থেকে নির্মূল করে দিয়েছে। বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে, তাই এমপি-মন্ত্রী বলেন, আর প্রশাসনিক কর্মকর্তা বলেন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, সাজা হচ্ছে। ’

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

বাংলাদেশকে ব্যর্থ করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ পরশ

Update Time : 02:16:56 pm, Thursday, 20 April 2023