স্টাফ রিপোটার : মৌলভীবাজারে গৌরবময় ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রর্বর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদল আনন্দ মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারন সম্পাদক এম এ মুহিত। প্রতিটি উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদকসহ জেলা বিএনপির ফয়ছল আহমদ,ফখরুল ইসলাম, বকসি মিছবাহুর রহমান, পৌর বিএনপির সৈয়দ মমসাদ আহমদ, ফরহাদ রশীদ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
2:46 pm, Wednesday, 17 December 2025
News Title :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে‘র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:45:16 pm, Wednesday, 27 October 2021
- 366 Time View
Tag :
Popular Post



























