4:45 pm, Thursday, 10 September 2026

বাংলাদেশ থেকে ব্যবহার করা যাচ্ছেনা ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে বাংলাদেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না অভিযোগ করছেন। ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এর কারণ জানাতে পারেননি। তবে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।

আইএসপিএবি’র সহ-সভাপতি ও আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, ‘এ ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। কোনো আপডেট পেলে পরবর্তীতে অবশ্যই জানাবো।’

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ থেকে ব্যবহার করা যাচ্ছেনা ফেসবুক

Update Time : 06:17:07 am, Saturday, 27 March 2021