7:09 am, Sunday, 9 August 2026

বাড়ছে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা প্রবণতা

আন্তর্জাতিক ডেস্ক :: গাজা যুদ্ধের মধ্যে আবারও আত্মহত্যা করেছেন ইসরায়েলের দুই নারী সেনা সদস্য। এ নিয়ে চলতি বছরে আত্মহত্যা করা কর্মরত ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক বাহিনীতে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে হারেৎজ জানায়, মিশর-ইসরায়েল সীমান্তে মোতায়েন বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা সদস্য মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মধ্য ইসরায়েলের রামাত হাশারোনের কাছে গিলিলোট সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনরত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার আরেক নারী সদস্য আত্মহত্যা করেন।

তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় একটি পদে কর্মরত ছিলেন।
দুটি ঘটনারই কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে দেশটির সামরিক বাহিনী মিলিটারি পুলিশের মাধ্যমে তদন্ত শুরু করেছে।

হারেৎজ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ জন কর্মরত সেনা সদস্য আত্মহত্যা করেছেন। এছাড়া গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর আরও অন্তত ৯ জন সদস্য দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে ইসরায়েলি সামরিক বাহিনীতে ২২ জন সেনার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছিল, যা গত ১৫ বছরের মধ্যে এক বছরে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড।

গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাদের মানসিক চাপ ও যুদ্ধ-পরবর্তী মানসিক সমস্যাও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

বাড়ছে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা প্রবণতা

Update Time : 09:08:00 am, Thursday, 30 July 2026